দোয়া

দোয়া

প্রতিদিনের প্রয়োজনীয় দোয়া — পড়ুন।

← সব দোয়া

কোনো কাজে সিদ্ধান্ত নিতে ইস্তিখারার দোয়া

দুই রাকাত নফল নামাজের পর:

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আস্তাখীরুকা বিইলমিকা, ওয়া আস্তাক্বদিরুকা বিকুদরাতিকা, ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম, ফাইন্নাকা তাক্বদিরু ওয়া লা আক্বদিরু, ওয়া তা'লামু ওয়া লা আ'লামু, ওয়া আনতা আল্লামুল গুয়ূব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খাইরুল্লী ফী দীনী ওয়া মাআশী ওয়া আক্বিবাতি আমরী, ফাক্বদুরহু লী ওয়া ইয়াসসিরহু লী সুম্মা বারিক লী ফীহ। ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা শাররুল্লী ফী দীনী ওয়া মাআশী ওয়া আক্বিবাতি আমরী, ফাসরিফহু আন্নী ওয়াসরিফনী আনহু, ওয়াক্বদুরলিয়াল খাইরা হাইসু কানা সুম্মা আরদিনী বিহ

অর্থ: হে আল্লাহ, আপনার জ্ঞানের মাধ্যমে কল্যাণ চাইছি, আপনার ক্ষমতার মাধ্যমে সামর্থ্য চাইছি, আর আপনার মহা অনুগ্রহ চাইছি। আপনি সক্ষম, আমি অক্ষম; আপনি জানেন, আমি জানি না; আপনি গায়েবের জ্ঞানী। যদি এই কাজ আমার দ্বীন, জীবন ও পরিণামের জন্য কল্যাণকর হয়, তবে তা নির্ধারণ করুন, সহজ করুন, বরকত দিন। আর যদি ক্ষতিকর হয়, তবে তা আমার থেকে এবং আমাকে তা থেকে সরিয়ে দিন, যেখানেই কল্যাণ থাকুক তা আমার জন্য নির্ধারণ করুন এবং আমাকে তাতে সন্তুষ্ট রাখুন।

দোয়ার মধ্যে "হাযাল আমর"-এর জায়গায় নিজের কাজের নাম নেবে।

← সব দোয়া

Scroll to Top