Data Deletion

Data Deletion

সর্বশেষ হালনাগাদ: ১১ নভেম্বর ২০২৬।

১আপনার ডেটা মুছে ফেলার অনুরোধ করবেন যেভাবে

আপনি যেকোনো সময় আপনার DeenWorld™ অ্যাকাউন্ট এবং আমাদের কাছে থাকা আপনার ব্যক্তিগত তথ্য মুছে ফেলার অনুরোধ করতে পারেন। এজন্য:

  1. আপনার অ্যাকাউন্টের ইমেইল থেকে (অথবা অ্যাকাউন্টে দেওয়া WhatsApp নম্বর থেকে) support@deenworld.com-এ “Delete my data” বিষয়ে একটি মেইল/মেসেজ পাঠান।
  2. আপনার ইউজারনেম ও অ্যাকাউন্টের নাম লিখুন। পাসওয়ার্ড বা কোনো OTP পাঠাবেন না।
  3. অ্যাকাউন্টটি আপনারই কিনা নিশ্চিত হতে আমরা একটি সহজ প্রশ্ন করতে পারি। এতে অন্য কেউ আপনার অ্যাকাউন্ট মুছে ফেলতে পারবে না।

২আমরা যা মুছে ফেলি

  • আপনার অ্যাকাউন্ট: নাম, ইউজারনেম, ইমেইল, মোবাইল / WhatsApp নম্বর, প্রোফাইল ছবি ও পাসওয়ার্ড।
  • আপনার সঙ্গে যুক্ত কুইজের তথ্য: উত্তর, পয়েন্ট, লেভেল ও ব্যাজ।
  • আমাদের সঙ্গে আপনার বার্তা (অ্যাডমিন চ্যাট ও WhatsApp কথোপকথন) এবং WhatsApp আপডেটের সম্মতি।
  • অ্যাকাউন্টের নোটিফিকেশন ও সংরক্ষিত সেটিং।

৩যা আমরা রাখতে পারি এবং কেন

  • বিজয়ীর নাম, পুরস্কার ও তার মূল্য এবং পুরস্কার-দাবি, কর ও পেমেন্টের রেকর্ড — আইন যতদিন রাখতে বলে ততদিন।
  • ব্যান, Restriction এবং প্রতারণা বা অপব্যবহার যাচাইয়ের রেকর্ড ও নিরাপত্তা লগ — কুইজ ন্যায্য ও ওয়েবসাইট নিরাপদ রাখতে যতটুকু দরকার।
  • ব্যাকআপ — যা আমাদের স্বাভাবিক ব্যাকআপ চক্রে নতুন করে লেখা হয়ে যায়।
  • আইন বা আদালতের আদেশে যা রাখা বাধ্যতামূলক।

এই তথ্য আমরা শুধু ওই উদ্দেশ্যেই রাখি, অন্য কোনো কাজে ব্যবহার করি না।

৪কতদিন লাগে

আমরা ২৪ ঘণ্টার মধ্যে আপনার অনুরোধ নিশ্চিত করি এবং ৩০ দিনের মধ্যে (আইন কম সময় চাইলে তার মধ্যে) মুছে ফেলার কাজ শেষ করি। শেষ হলে ইমেইলে জানাব। অ্যাকাউন্ট মুছে ফেললে তা ফেরানো যায় না: আপনার পয়েন্ট, লেভেল, সার্টিফিকেট ও ফলাফল হারিয়ে যাবে।

৫অ্যাকাউন্ট না মুছে মেসেজ বন্ধ করুন

  • আমাদের যেকোনো WhatsApp মেসেজের উত্তরে STOP লিখলে প্রচারমূলক WhatsApp মেসেজ বন্ধ হবে। আবার পেতে START লিখুন।
  • WhatsApp মেসেজের সম্মতি নিবন্ধন/যাচাইয়ের সময় একবার দেওয়া হয় এবং তা বহাল থাকে; প্রচারমূলক মেসেজ বন্ধ করার উপায় হলো WhatsApp-এ STOP লিখা।

৬WhatsApp ও অন্যান্য সেবা

WhatsApp-এ পাঠানো মেসেজ WhatsApp (Meta) নিজের নীতি অনুযায়ীও সংরক্ষণ করে। Meta-র কাছে থাকা কপি আমরা মুছতে পারি না; আপনি নিজের ফোন থেকে নিজের চ্যাট মুছতে পারেন। এ বিষয়ে WhatsApp-এর হেল্প সেন্টার দেখুন।

৭প্রশ্ন বা অভিযোগ

support@deenworld.com-এ লিখুন। আপনার অন্যান্য অধিকারের জন্য আমাদের Privacy Policy ও Grievance Redressal পেজ দেখুন।

English

Last updated: 11 November 2026.

1How to ask us to delete your data

You may ask us at any time to delete your DeenWorld™ account and the personal data we hold about you. To do so:

  1. Send an email to support@deenworld.com from the email address of your account (or write to us from the WhatsApp number saved in your account) with the subject “Delete my data”.
  2. Write your username and the name on your account. Do not send your password or any OTP.
  3. We may ask one simple question to confirm that the account is yours. This protects you from someone else deleting your account.

2What we delete

  • Your account: name, username, email address, mobile / WhatsApp number, profile picture and password.
  • Your quiz activity that is linked to you: answers, points, level and badges.
  • Your messages with us (the admin chat and WhatsApp conversation) and your WhatsApp update consent.
  • Notifications and saved settings of your account.

3What we may keep, and why

  • A winner’s name, the prize and its value, and prize-claim, tax and payment records, for as long as the law requires.
  • Records of bans, restrictions and fraud or misuse checks, and security logs, where needed to keep the contests fair and the website safe.
  • Backups, which are overwritten on our normal backup cycle.
  • Anything the law or a court order requires us to keep.

We keep this data only for that purpose and do not use it for anything else.

4How long it takes

We confirm your request within 24 hours and complete the deletion within 30 days, or sooner if the law requires. We will email you when it is done. Deleting an account cannot be undone: your points, level, certificates and results are lost.

5Stop messages without deleting your account

  • Reply STOP to any WhatsApp message from us to stop promotional WhatsApp messages. Reply START to receive them again.
  • Your consent to WhatsApp messages is given once at registration/verification and stays in force; the way to stop promotional messages is to write STOP on WhatsApp.

6WhatsApp and other services

Messages you send through WhatsApp are also stored by WhatsApp (Meta) under its own policy. We cannot delete copies held by Meta; you can delete your own chat on your phone. For this, see WhatsApp’s help centre.

7Questions or complaints

Write to support@deenworld.com. See our Privacy Policy and Grievance Redressal page for your other rights.

Scroll to Top